যোগাযোগ সুবিধার উন্নয়নে আনন্দিত লাখো মানুষ

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
‘শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন’ এই প্রতিপাদ্য বাস্তবে রুপ পেতে যাচ্ছে কক্সবাজারের চকরিয়া পৌরসভায়। ফলে লাখো পৌরবাসির মাঝে ফিরছে স্বস্তি, আনন্দিত তারা। রাস্তা, নালা-নর্দমা, কালভার্ট নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন হওয়ার মাধ্যমে পৌরবাসির দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হতে যাওয়ায় এই স্বস্তি।
বুধবার বিকাল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ১৮ কোটি ১২ লাখ ৫১ হাজার ৯৭১ টাকা ব্যয়ে প্রকল্পের কাজ।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে মিউনিসিপ্যাল গভারন্যান্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসসি) প্রকল্প ও চকরিয়া পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে প্যাকেজের আওতায় ১৮ কোটির অধিক টাকা ব্যয়ে উন্নয়ন কাজ করছেন মেসার্স নিপা এন্টারপ্রাইজ -বিবি নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। উদ্বোধন হওয়া এই কাজ সম্পন্ন করতে হবে ১৮ মাসের মধ্যে।
চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরীর সভাপতিত্বে ও পৌরসভার স্টাফ জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য আলহাজ্ব মো.ইলিয়াছ। উদ্বোধক ছিলেন-চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন-চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.জহিরুল ইসলাম খান। এতে আরো বক্তব্য রাখেন- চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র আইয়ুবুল বশির ও সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান।
মেয়র আলমগীর চৌধুরী জানিয়েছেন, ১৮ কোটির অধিক টাকা ব্যয়ে পৌরসভার ৯ ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন হবে। প্রকল্পে রয়েছে সিদ্দিক ফিলিং স্টেশন থেকে থানা সেন্টার হয়ে মগবাজার কালভার্ট পর্যন্ত রাস্তা প্রসস্তকরণ, ফুটপাত, কালভার্ট ও স্ট্রিট লাইট স্থাপন এবং আরসিসি ড্রেণ নির্মাণ। সিদ্দিক ফিলিং স্টেশন থেকে হালকাকারা কাঁচা নালা পর্যন্ত আরসিসি ড্রেন, থানা সেন্টার থেকে গ্রামীণ ব্যাংক হয়ে মগবাজার পর্যন্ত এবং থানা সেন্টার থেকে বাটাখালী খন্দকারপাড়া সংলগ্ন কালভার্ট পর্যন্ত আরসিসি ড্রেন, চকরিয়া বালিকা বিদ্যালয় থেকে এসকে পাড়া হয়ে ফুলতলা কালভার্ট পর্যন্ত আরসিসি ড্রেন, খোদারখুম থেকে চিরিংগা তহসিল অফিস হয়ে স্বপ্নপুরী কালভার্ট পর্যন্ত আরসিসি ড্রেন, সংসদ সদস্যের রাস্তায় দুটি কালভার্ট, খামার পাাড়া রাস্তায় দুটি কালভার্ট, হাজিয়ান রাস্তায় দুটি কালভার্ট, উকিলপাড়া রাস্তায় পাইপ ড্রেন ও রাস্তা কার্পেটিং করণ হবে।
এছাড়া ৮ মাসে বাস্তবায়িত হয়েছে ৩ বটতলা থেকে সুবহানেরখুম পর্যন্ত বিটুমিনাস কার্পেটিং সড়ক, চরপাড়াগামী রাস্তা রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন, মসজিদ পাড়া রাস্তা মাটি ও প্লাট সলিনকরণ, পাইলট হাই স্কুল সড়ক বিটুমিনাস কার্পেটিং, আরসিসি ড্রেন ও কালভার্ট নির্মাণ, নিরিবিলি সড়ক মেগাডম, কার্পেটিং ও ড্রেন নির্মাণ, বাটাখালী খন্দকার পাড়া সড়ক এইচবিবি করণ, ঘনশ্যাম বাজার-সিকদার পাড়া বিটুমিনাস কার্পেটিং সড়ক, দক্ষিণ বাটাখালী আনো কন্ট্রাক্টরের বাড়ির পার্শ্বে রাস্তা, দক্ষিণ বাটাখালী উত্তর পাড়া রাস্তার উন্নয়ন, দক্ষিণ বাটাখালী জেলে পাড়ার রাস্তার উন্নয়ন, খোদারকুম থেকে থানা সেন্টার হয়ে স্বপ্নপুরী পর্যন্ত ড্রেন নির্মাণ, ভরামুহুরী কলেরা হাসপাতালের পূর্ব পার্শ্বে কালি মন্দিরগামী সড়ক ও ড্রেন নির্মাণ, মধ্য করাইয়োঘোনায় ড্রেন নির্মাণ, কাইজ্যা পুকুর জহির সওদাগরের বাড়ি হয়ে খামার পাাড়ার মধ্যে দিয়ে মগবাজার পর্যন্ত সড়ক কার্পেটিংসহ ৪৮টি ভিন্ন ভিন্ন প্রকল্পের কিছু বাস্তবায়ন হয়েছে এবং কিছু অংশ বাস্তবায়নাধীন রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ইলিয়াছ বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দ্রæত উন্নয়ন করছে। জনগণ অল্প সময়ই যোগাযোগসহ নানা খাতে সুবিধা ভোগ করতে পারছে। সরকার নির্দেশনা দিয়েছে চকরিয়া বন্যা কবলিত এলাকা হওয়ায় কাজের পরিমাণ কম হলেও টেকসই উন্নয়ন করতে। তাই বিটুমিনের পরিবর্তে আরসিসি উন্নয়ন হবে বেশি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.