সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কুতুবদিয়া এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ছরওয়ার হোছাইন আর নেই : বিভিন্ন মহলের শোক প্রকাশ

কুতুবদিয়া এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ছরওয়ার হোছাইন আর নেই : বিভিন্ন মহলের শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া :

কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া এলাকার মৃত মাষ্টার আব্দু সত্তারের ৫ম পুত্র কুতুবদিয়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলমের বড় ভাই এবং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেনের মামা ছরওয়ার হোছাইন (৪৫) গত শুক্রবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯ টার সময় নিজ বাসভবনে  হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

১৮ মার্চ (শনিবার) দুপুর ২ টায় মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাপন করা হয়। তার অকাল মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি তাৎক্ষণিকভাবে গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুচ্ছাফা বি.কম, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম (লালা), প্রচার সম্পাদক মোঃ শাহাজাহান সিকদার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আ.ন.ম শহিদ উদ্দিন চৌধুরী (ছোটন), সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মোনাফ, সিএইচসিপি মুহাম্মদ রাসেল প্রমুখ।

কুতুবদিয়া কর্মচারী সমন্বয় পরিষদের শোক প্রকাশ

শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করে বিবৃত্তি দিয়েছেন, বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ কুতুবদিয়া শাখা ও উপজেলা তৃতীয় শ্রেণী সরকারী কর্মচারী ক্লাবের সভাপতি রমিজ আহম্মদ কুতুবী, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা কর্মচারী ক্লাবের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন কুতুবী, সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক কিশোয়ার হোছাইন, সহ-সভাপতি শাহাব উদ্দিন, মিজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসান মুরাদ,অর্থ সম্পাদক হুমায়ুন কবির বাবুল, মিলনায়াতন সম্পাদক জিয়াউল হক বাবুল, সদস্য সাজিদ মুহাম্মদ, নুর আলম মনির, স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মচারী সমিতির সভাপতি রেজাউল হক,স্বাস্থ্য সহকারী এসোশিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক, অর্থ সম্পাদক আবু ওমর, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আবু নাছের, সিএইচসিপি যথাক্রমে মুহাম্মদ রাসেল, আবুল হাসনাত, আনিছুর রহমান, বেগম রোমেনা ইয়াছমিন, রোজিনা আকতার, তসলিমা নাছরিন, শাহিনুর ইয়াছমিন, মনিরা বেগম, দিদারুল ইসলাম, ছৈয়দুল আলম, মজনু প্রমুখ।

কুতুবদিয়া এনজিও সমন্বয় পরিষদের শোক প্রকাশ

ফ্রেন্ডশিপ হাসপাতালের সুপারভাইজার ছরওয়ার হোছাইনের অকাল মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, কুতুবদিয়া এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মোঃ আহাদ আলী মৃধা জুয়েল, সহ-সভাপতি অসিম বিশ্বাস, কোষাধক্ষ্য মোঃ মনজুর আলম, প্রচার সম্পাদক মিনহাজ উদ্দিন, কার্যকরী সদস্য কাজী ইউছুফসহ এনজিও সমন্বয় পরিষদের অন্যান্য সদস্যরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.