
প্রতিকী ছবি
নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :
কুতুবদিয়া উপজেলায় গত শনিবার রাত ১১টার সময় লেমশীখালী ইউনিয়নের দরবার ঘাট এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ লিটার বাংলা মদসহ গ্রেফতার করেছে ১ ব্যক্তিকে। গ্রেফতারকৃত ব্যক্তি কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি এলাকার মীর কাসেমের পুত্র মোঃ তারেক (১৮)।
থানা সুত্রে প্রকাশ, ১৮ মার্চ শনিবার রাত ১১টার সময় কুতুবদিয়া থানার এ.এস.আই লিংকন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে লেমশীখালী ইউনিয়নের দরবার ঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে ৩ লিটার দেশীয় তৈরী বাংলা মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ তারেকের বিরুদ্ধে ১৯ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুতুবদিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। কুতুবদিয়া থানার মামলা নং-৫।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস আই বদিউল আলম জানায়, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মদসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কুতুবদিয়া বিজ্ঞ জুডিসিয়াল আদালতে হাজির করলে আদালত জামিন না-মঞ্জুর করে আসামীকে জেল হাজতে প্রেরণ করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.