সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় মাইক্রোবাস চাপায় স্কুল ছাত্র নিহত

চকরিয়ায় মাইক্রোবাস চাপায় স্কুল ছাত্র নিহত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় মাইক্রোবাস চাপায় বায়তুল ইসলাম (১৫) নামে নবম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বায়তুল উপজেলার মানকিপুর ইউনিয়নের ওমর মিয়ার ছেলে ও মালুমঘাট আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

 

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে চকরিয়া থেকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ডুলাহাজারা যাচ্ছিল। গাড়িটি মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় পৌছলে একই দিকে  থেকে বাই-সাইকেল চালিয়ে যাওয়া ছাত্র বায়তুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বায়তুল ইসলাম মারা যায়।

 

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়। গাড়িটি আটক করার চেষ্টা চলছে। নিহত ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.