
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদের আউলিয়াবাদ এলাকায় বিদুৎস্পৃষ্টে দু’সন্তানের জনকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২১ মার্চ সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত ইলেকট্রিশিয়ান একই ইউনিয়নের পূর্ব ইউছুপেরখীল এলাকার সিকান্দরের পুত্র সাইফুল ইসলাম (২৭) বলে জানা যায়।
তথ্যমতে, নিহত সাইফুল আউলিয়াবাদস্থ এক বাড়িতে বিদ্যুতের কাজ করতে যায়। এ সময় অসাবধানতাবস্থায় বৈদ্যুতিক শর্ক সার্কিটে ছিটকে পড়লে, তার শরীরে বেগতিক হয়ে উঠে। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্বার করে তাকে দ্রুত ঈদগাঁওর একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার পরিজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি বৈবাহিক জীবনে এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক বলে স্থানীয় লোকজন সূত্রে প্রকাশ।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নূর ছিদ্দিক বিদ্যুৎ স্পৃষ্টে সাইফুলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.