
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ম্যাজিক গাড়ি ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ মারা না গেলেও ম্যাজিক গাড়ির চালকসহ ৬ জন যাত্রী আহত হয়েছে বলে চিরিংগা হাইওয়ে পুলিশ জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চকরিয়া সরকারী বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- কক্সবাজারের ঈদগাঁ এলাকার আবদুল্লাহ (২৫), চকরিয়া খুটাখালীর এলাকার এবং ম্যাজিক গাড়ির চালক শাহজাহান (৩৫), একই এলাকার আমির হোসেন (৩৫), একই্ এলাকার মো.আমিন (৩৭), ওসমান (২৮) ও লক্ষ্যারচরের মহিউদ্দিন (২০) এবং বরইতলীর তৌহিদ (২৫)।
চিরিংগা হাইওয়ে পুলিশের এসআই নুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে চিরিংগা স্টেশন থেকে যাত্রীবাহি হানিফ পরিবহণের বাসটি চকরিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ গেইট এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ম্যাজিক গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ম্যাজিক গাড়ির ৬-৭জন যাত্রী আহত হয়। আহতদের তাৎক্ষণিক স্থানীয় লোকজনের সহায়তায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এতে ম্যাজিক গাড়িটি ধুমড়ে-মুছড়ে যায়।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো.আবুল হাশেম মজুমদার বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.