
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
উগ্রবাদ, সহিংসতা ও সমাজ বিরোধী কর্মকান্ড প্রতিরোধে কক্সবাজার সদরের ঈদগাঁওতে সামাজিক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩০ মার্চ বিকেলে আশার আলো সমবায় সমিতির উদ্যোগে জালালাবাদ মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলমের সভাপতিত্বে ও সদর যুবলীগ নেতা সাকলাইন মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এ সমাবেশ।
এতে বক্তব্য রাখেন- ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, সহ সভাপতি আবু তাহের চৌধুরী, প্রাবন্ধিক হুমায়ুন আজাদ ছিদ্দিকী, জাহাঙ্গীর মোহাম্মদ, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মহিউদ্দিন, মৌলভী শাকের, জালালাবাদের এমইউপি সাইফুল ইসলাম, জেলা যুবদল নেতা আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন- ঈদগাঁও রিপোটার্স সোসাইটির সভাপতি এম আবু হেনা সাগর, শিক্ষক মামুনর রশিদ, সমাজকর্মী ওমর ফারুক সহ আরও অনেকে। সকালে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আশার আলো সমবায় সমিতির পক্ষে উপস্থিত ছিলেন- রাশেল, রিয়াদ, রমজান, এমদাদ, শাহিন, জলাল সহ বিপুল সংখ্যক সদস্যরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.