সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ‘সারফারোশ’ সিক্যুয়েলে নেই আমির খান

‘সারফারোশ’ সিক্যুয়েলে নেই আমির খান

আমির খান। ছবি: সংগৃহীত

১৯৯৯ সালের সুপারহিট ‘সারফারোশ’ ছবির সিক্যুয়েল করার কথা আমির খান জানিয়েছিলেন ২০১৩ সালেই। প্রায় তিন বছর পর গতবছর পরিচালক জন ম্যাথিউ মাথান জানিয়েছিলেন, এই বছরই আসছে ‘সারফারোশ’ ছবিটির সিক্যুয়েল। তবে ছবির পরিচালক এবার জানালেন, সিক্যুয়েলে তিনি আমির খানকে নেবেন না। সেখানে এবার তিনি এই প্রজন্মের কোনো অভিনেতাকে দিয়ে অভিনয় করানোর পরিকল্পনা করেছেন।

তিন বছর আগে পরিচালকের কাছে চিত্রনাট্য তৈরি ছিল না। তবে এখন তিনি দু তিনটি চিত্রনাট্য নিয়ে ব্যস্ত আছেন। পরিচালক জানিয়েছেন, এবারে ছবিটি একেবারে অন্য গল্প নিয়ে তৈরি হবে। তাই তার খানিকটা সময় লাগছে। সেটা চূড়ান্ত হলেই শুটিং শুরু হবে ‘সারফারোশ ২’ ছবির।

সিক্যুয়েলের জন্যে ধার্য বাজেটের পরিমাণও যথেষ্ট ভাল। তবে এখনও কাকে নেওয়া হবে, সে বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি পরিচালক। যদিও কোনও নতুন অভিনেতা দিয়েও অভিনয় করাবেন না বলে জানিয়েছেন তিনি। ছবির মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন, সেটা একবার চূড়ান্ত হলেই ছবির শুটিং শুরু হবে।

১৯৯৯ সালের এই ছবিতে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের পুলিশ অজয় সিং রাঠোরের ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান। ক্রশ বর্ডার টেরোরিজম নিয়ে তৈরি হয়েছিল ছবিটি। ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন নাসিরুদ্দিন শাহ। তবে ছবির পরিচালকের দাবি, এবার সম্পূর্ণ একটি ভিন্ন গল্প বলা হবে ছবিটিতে।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.