সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / উখিয়ায় যুবকের আত্মহত্যা

উখিয়ায় যুবকের আত্মহত্যা

প্রতিকী ছবি

হুমায়ুন কবির জুশান; উখিয়া :

কক্সবাজার জেলার উখিয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে আবু হামজা (১৯) নামের এক যুবক। গত শনিবার সন্ধ্যায় মোছার খোলা জাম্বুনিয়ার দক্ষিণে গোরা মা’র এলাকায় আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। সে স্থানীয় আবুল কালামের ছেলে বলে জানা গেছে।

রবিবার সকাল ৯ টায় উখিয়া থানা পুলিশ তার নিজ বাড়ী মোছারখোলা থেকে আবু হামজার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সে বেশ কয়েকদিন ধরে বিয়ের জন্য মা-বাবাকে পিড়াপিড়ি করে আসছিল। এঘটনার সূত্র ধরে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.