
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় দুর্বৃত্তদের হামলায় মোহাম্মদ আলমগীর নামের গ্রাম পুলিশের এক সদস্য আহত হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে পেকুয়া বাজারের পানবাজার রোডে হামলার এ ঘটনা ঘটে।
আহত আলমগীর মগনামা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য ও একই এলাকার আক্তার হোসেনের ছেলে।
মগনামা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আজিম বলেন, আমার ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য আলমগীর পেকুয়া থানায় সাপ্তাহিক হাজিরা দিয়ে মগনামা ফেরার পথে দুর্বৃত্তের হামলায় আহত হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তের হামলায় গ্রাম পুলিশের এক সদস্য আহত হয়েছে। ঘটনাস্থ পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে হামলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.