সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / কিংবদন্তি ডি স্টেফানোকেও ছাড়িয়ে গেলেন মেসি

কিংবদন্তি ডি স্টেফানোকেও ছাড়িয়ে গেলেন মেসি

আবারও নিজের জাত চেনালেন লিওনেল মেসি। ২৩ এপ্রিল রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে মহারণে একাই জোড়া গোল করেন তিনি। সেইসঙ্গে বার্সেলোনার জার্সিতে সবধরণের প্রতিযোগীতায় ৫০০ গোলের মাইলফলকও স্পর্শ করেন লিওনেল মেসি। শুধু তাই নয়, আলফ্রেডো ডি স্টেফানোকে ছাড়িয়ে স্প্যানিশ লা লিগায় এল ক্লাসিকোর সর্বোচ্চ গোলদাতার আসনটিও এখন নিজের করে নিলেন এলএম টেন।

রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার আলফ্রেডো ডি স্টেফানো ১৪ গোল করে দীর্ঘদিন ধরেই লা লিগায় এল ক্লাসিকোর সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করে রেখেছিলেন। রোববার তাকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি।

ম্যাচের ৩৩ মিনিটেই গোল করে ডি স্টেফানোকে ছাড়িয়ে যান বার্সেলোনার এই ক্ষুদে যাদুকর। রিয়ালের বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ে আবারও গোল করেন মেসি। এর ফলে এল ক্লাসিকোতে বর্তমানে মেসির গোলের সংখ্যা ১৬।

তবে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে এল ক্লাসিকোর সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা আরও আগেই নিজের করে নিয়েছিলেন লিওনেল মেসি। এল ক্লাসিকোতে মেসির সর্বমোট গোল এখন ২৩টি। ১৮ গোল নিয়ে তার পরেই অবস্থান আলফ্রেডো ডি স্টেফানোর। ১৬ গোল নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.