সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বান্দরবানে দেয়াল ধসে স্কুলছাত্র নিহত

বান্দরবানে দেয়াল ধসে স্কুলছাত্র নিহত

প্রতিকী ছবি

মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান :

বান্দরবান শহরের কাশেম পাড়া এলাকায় দেয়াল ধসে সাকিব হোসেন ইমন (১৫) এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মৃত সাকিব ওই এলাকার মাহেন্দ্র জীপ চালক মোখলেসুর রহমানের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রবিবার রাত ৮টার দিকে মুষলধারে বৃষ্টির সময় শহরের কাশেম পাড়া স্কুলের পাশের একটি দেয়াল ধসে পড়ে। এ সময় দেয়াল চাপা পড়ে স্কুল ছাত্র সাকিব হোসেন ইমন গুরুতর আহত হন। তাকে প্রথমে সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.