
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও পেনশন সরকারের কোষাগার থেকে প্রদানের দাবিতে সারাদেশের ন্যায় একঘন্টার কর্মবিরতী ও অবস্থান ধর্মঘট পালন করেছে কক্সবাজারের চকরিয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ে এ কর্মবিরতী ও অবস্থান ধর্মঘট পালন করা হয়।
চকরিয়া পৌরসভা কর্মচারী পরিষদের সভাপতি বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কর্মকর্তা-কর্মচারী পরিষদের চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক আবু রাশেদ মো.জাহেদ উদ্দিন।
পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সমিতির চট্টগ্রামের বিভাগীয় সহ-প্রচার সম্পাদক রাজিবুল হাসান চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত সভায় আরো বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী সমিতির উপদেষ্টা ও চকরিয়া পৌরসভার সচিব মাসউদ মোর্শেদ, ডা.লোকমান হাকিম, পৌরসভার সহকারী প্রকৌশলী মৃনাল কান্তি ধর, জহুরুল মাওলা, আরিফুল মোস্তাফা, মোস্তাক আহমদ, ওসমান গণি, রাকিব হাসান, আবদুল হামিদসহ প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.