সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / উখিয়ায় ছাত্রলীগের সহযোগীতায় রক্ষা পেল এক ছাত্রীর ইজ্জত

উখিয়ায় ছাত্রলীগের সহযোগীতায় রক্ষা পেল এক ছাত্রীর ইজ্জত

প্রতিকী ছবি

হুমায়ুন কবির জুশান; উখিয়া :

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সমিতির ঘোনা এলাকার মিনুয়ারা মিনু (১৪) নামের এক স্কুল ছাত্রীকে অপহরণ করেছে কতিপয় বখাটে দুর্বৃত্ত। এসময় খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীর সহযোগীতায় রক্ষা পেল অপহৃত স্কুল ছাত্রীর ইজ্জত। গত মঙ্গলবার রাত ১১ টার দিকে এঘটনা ঘটে।

অপহৃতা জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মিনু আরা মিনুর পিতা আব্দুস সালাম জানান, একই গ্রামের এজাহার মিয়ার বখাটে যুবক খাইরুল আমিন (১৮), তার মেয়ে মিনুকে উত্যক্ত করে আসছিল দীর্ঘদিন থেকে। ঘটনার রাত তার মা ও বোনেরা নানার বাড়ীতে যাওয়ার সুযোগে খাইরুল আমিন ৭/৮ জন সহযোগী নিয়ে মিনুকে অপহরণ করে তার বাড়ীতে নিয়ে যায়। এক পর্যায়ে মিনুকে ধর্ষণের চেষ্টা চালায়।

খবর পেয়ে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মকবুল হোছাইন মিথুনের নেতৃত্বে একদল ছাত্রলীগকর্মী খাইরুল আমিনের বাড়ীতে হানা দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহতাবস্থায় মিনু উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করে। এঘটনায় মিনুর পিতা আব্দুস সালাম বাদী হয়ে খাইরুল আমিনসহ ৭/৮জনকে আসামী করে উখিয়া থানায় একটি এজাহান দায়ের করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নিদের্শ দিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.