
দীপক শর্মা দীপু; কক্সভিউ :
নাইক্ষ্যংছড়ির আওয়ামী লীগ নেতা ডা: ইসমাইলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং নিজ দলের রাজনৈতিক প্রতিপক্ষ এ হত্যাকান্ডে জড়িত রয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছেন। ২ মে কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিহতের বড় মেয়ে উম্মে আইমান তান্নি লিখিত বক্তব্যে তার বাবার হত্যাকারিদের বিচার দাবি করেন।
৩০ এপ্রিল কক্সবাজার শহরের হোটেল পালংকির কক্ষ থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা: মো: ইসমাইল এর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনা নিয়ে বিভিন্ন মিডিয়ায় আত্মহত্যাসহ নানা বিষয় ব্যাখা দিয়ে খবর প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে নানা অপ্রসাংঙ্গিক সংবাদ প্রকাশের কারনে নিহতের পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান, ডা: ইসমাইল আসন্ন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। এজন্য তিনি ২৭ মে ঘর থেকে বের হয়ে তার রাজনৈতিক সহপাঠিদের সাথে কাজ করেন। ৩০ এপ্রিল তার লাশ উদ্ধার করে পুলিশ। ডা: ইসমাইলের লাশ হোটেল থেকে বের হওয়ার সময় ভিডিও ফুটেজ পাওয়া গেছে কিন্তু তিনি হোটেলে কিভাবে কাদের সাথে ঢুকেছেন বা কারা তাকে হোটেলের রুমে নিয়ে গেছেন তাদের কোন ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করতে হয়নি, ভিতরে লক ছিলনা, রুমের ভিতর চাবি পাওয়া যায়নি, তার ডান হাতের আঙ্গুল ভাঙ্গা পাওয়া গেছে, তার গলায় তারটি পুরোপুরি লাগানো ছিলনা, পা ছিলো বেডে লাগানো। এসব আলামত এবং সন্দেহ থেকে বুঝা যায় ডা: ইসমাইল আত্মহত্যা করেননি তাকে পরিকল্পিকভাবে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।’
সংবাদ সম্মেলনে নিহত ডা: ইসমাইলের স্ত্রী জোসনা আক্তার বলেন-‘তিনি মৃত্যুর আগেই শংকা করেছিলেন যে কোন মুহুর্তে তার মৃত্যু হতে পারে। তাই তিনি দুয়েক মাস ধরে বার বার বলতেন –“কোথায় আমার লাশ পাওয়া গেলে দাফন কাজ ঠিকমত করিও।” এতে বুুঝা যায় তিনি কোন শত্রুদের হুমকির মুখে ছিলেন। তবে শত্রু কে বা কারা ছিলেন তা বলে যাননি। কিন্তু মৃত্যুর আগে তার ফেসবুক স্ট্যাটার্স অনুসন্ধান করলে বিষয়টি অনেকটা তথ্য পাওয়া যাবে, কারা জড়িত রয়েছে।’
নিহতের ছোট মেয়ে কলেজ পড়ুয়া আফিফা আইমান বলেন- ‘আমার বাবা কোন সংকীর্ণ মন মানসিকতার মানুষ ছিলেন না। তিনি অত্যন্ত সৎ ও নীতিবান লোক ছিলেন। তিনি শিক্ষিত সচেতন মানুষ।তাই তিনি আত্মহত্যা করতে পারেন না। তাকে হত্যা করা হয়েছে। আমার বাবার হত্যাকারিদের দ্রুত বের করে শাস্তির আওতায় আনার দাবি জানাচিছ।’
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.