
ছবি সংগৃহীত
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ফের ইয়াবাসহ এক নারীকে আটক করছে ঈদগাঁও পুলিশ। তবে বৃহত্তর এলাকায় সিন্ডিকেট চক্ররা অধরা রয়েছে। তাদের ছত্রছায়ায় চুনিপুটিরা এ কাজে জড়িয়ে পড়ছে।
জানা যায়, ৭ মে রাত নয়টার দিকে ঈদগাঁও ইউনিয়নের বগগম্যার পাড়ার এক মুদির দোকান থেকে ইয়াবা বিক্রিকালে আটক করে বরিশাল এলাকার মোশারফের স্ত্রী রুজিনা আক্তার (২২) ইয়াবা বিক্রিকালে গোপন সূত্রে খবর পেয়ে ঈদগাঁও পুলিশের এএসআই মোর্শেদ, কাশেম ও শাহজালাল উক্ত দোকান অভিযান চালিয়ে ৫৪ টি ইয়াবা সহ বিক্রয়রত রুজিনাকে আটক করে।
এ ব্যাপারে এসএসআই মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপরদিকে একইদিন ভোর সকাল সাতটারদিকে উপকূলীয় ইউনিয়ন চৌফলদন্ডী অপর আরেক মহিলা ইয়াবা সহ চট্টগ্রামে আটক হয়। সে ইউনিয়নের পূর্ব হিন্দু পাড়া এলাকার মৃত রতন দে’র স্ত্রী মনসা দে’কে চার হাজার পিছ ইয়াবা সহকারে চট্টগ্রাম আকবরশাহ থানার পুলিশ আটক করে।
এব্যাপারে স্থানীয় এমইউপি উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জেলার অন্যান্য স্থানের ন্যায় বৃহত্তর ঈদগাঁওতেও ছোট বড় এ কাজে জড়িত ব্যবসায়ী ও সেবকরা ফের মাথা চড়া দিয়ে উঠছে। যাতে করে উটতি প্রজন্মের তরুণ ও যুবসমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌছে যাবে বলেও আশঙ্কা করেন এলাকার সচেতন মহল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.