
প্রতিকী ছবি
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ওয়ারেন্টসহ চার মামলার পলাতক আসামী বাহাদুর আলম মেম্বার (৪০) ও পেকুয়ায় দুইজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়ার মৃত ফেরদৌস আহমদের ছেলে বাহাদুর আলম মেম্বার, পেকুয়ার বাইম্যাখালী এলাকার মৃত আলী আহম্মদের ছেলে কালু ফকির ও তার সহযোগী সুলতান আহমদ।
চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আলমগীর বলেন, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিকদার পাড়া থেকে গ্রেপ্তার করা হয় একটি ওয়ারেন্ট ও তিনটি নিয়মিত মামলার আসামী বাহাদুর মেম্বারকে। তাকে আদালতে পাঠানো হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে, পেকুয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন বলেন, গোপন সুত্রে খবর পেয়ে বাইম্যাখালী গ্রামে অভিযান চালানো হয়। সেখানে কালু ফকিরের বাড়ি থেকে গাছসহ বিপুল পরিমাণ গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় কালু ফকির ও তার সহযোগীকে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.