
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার জেলা সদরের ঈদগাঁও বাজারের জালালাবাদ অংশে মূল ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঝুপড়ি দোকান গুলোতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জালালাবাদ ইউনিয়ন পরিষদ।
জানা যায়, ১৭ মে দুপুর থেকে এ অভিযানটি ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা ইমরুল হাসান রাশেদের নেতৃত্বে ঈদগাঁও বাজারের মাছ বাজার তরকারী বাজার, পশ্চিম গলি ও নিউ মার্কেটের সামনে হতে প্রায় শতাধিক ঝুপড়ি দোকান উচ্ছেদ করেন।
এসময় সাথে ছিলেন পরিষদের অপরাপর ইউপি সদস্য, গ্রাম্য পুলিশ ও তদন্ত কেন্দ্রের পুলিশ দল। এ অভিযানের ফলে বাজারের উপসড়কের গলি সমূহে ছোট বড় যানবাহন অনায়াসে চলাচল করতে পারবে। এই উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছে সচেতন বাজারবাসী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.