সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কড়া নিরাপত্তার মাঝেও কান চলচ্চিত্র উৎসবে বোমাতঙ্ক!

কড়া নিরাপত্তার মাঝেও কান চলচ্চিত্র উৎসবে বোমাতঙ্ক!

৭০তম কান চলচ্চিত্র উৎসব। ছবি:সংগৃহীত।

গত ১৭ মে থেকে শুরু হয়েছে ৭০তম কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ এই উৎসবে আসেন দেশ বিদেশের খ্যাতিমান তারকারা। আর তাই এই উৎসবকে ঘিরে থাকে কড়া নিরাপত্তা। কিন্তু তা সত্ত্বেও গতকাল বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে কান চলচ্চিত্র উৎসবের আসরে।

একটি সন্দেহজনক ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। পালাইস ডেস ফেস্টিভ্যাল চলাকালীন ব্যাগটি নজরে আসে পুলিশের। প্রায় সঙ্গে সঙ্গেই পুলিশ তল্লাশি শুরু হয়। এরমধ্যে অনুষ্ঠানেও সতর্কতা জারি করা হয়। তবে তল্লাশির শেষে কিছু পাওয়া যায়নি।

প্রতিযোগিতায় থাকা ‘রিডাউটেবল’ ছবিটির প্রদর্শনী ছিল প্যালাইস ডেসে। কিন্তু বোমা সতর্কতার জন্য তা বাধা পায়। নিরাপত্তা আধিকারিকদের নির্দেশে দ্রুত ভবনটি খালি করে দেওয়া হয়। এরপর পুলিশ কুকুর নিয়ে গোটা ভবনে তল্লাশিতে নামেন। ২০ মিনিট পরে জারি হওয়া সতর্কতা তুলে নেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলের পরিবেশ স্বাভাবিক হয়ে যায়।

গোটা ইউরোপ জুড়ে সন্ত্রাসবাদী হানার কারণে এবারের কান চলচ্চিত্র উৎসবে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা রয়েছে। ৫০০টি নজরদারি ক্যামেরা সব সময় পাহারা দিচ্ছে। পাশাপাশি জরুরি অবস্থায় বাধা হিসেবে ৪০০টি বিরাট মাপের ফুলের টবও রয়েছে। শুধু তাই নয়, এবার লাল গালিচায় প্রবেশের মুখে রাখা হয়েছে মেটাল ডিটেক্টর। আগামী ২৮ তারিখ পর্যন্ত চলবে এই উৎসব।

সূত্র:শামীমা সীমা/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.