সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে তিন ব্যক্তির মৃত্যু : শোক প্রকাশ

ঈদগাঁওতে তিন ব্যক্তির মৃত্যু : শোক প্রকাশ

এম.আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে তিন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ মৃত্যুতে তাদের পরিবার পরিজন সহ শোভাকাংখীরা গভীর শোকে শোকাহত হয়েছে।

জানা যায়, ২২ মে রাত ৯টার দিকে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী শামশুল আলমের পিতা প্রবীণ ব্যবসায়ী আবদুর রশিদ ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়াস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে———রাজেউন)।২৩ মে সকাল ১০টার দিকে স্থানীয় হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ নামাজের জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে।

জানা যায়, রশিদ বিগত কয়েকবছর পূর্বে হার্ট এ্যাটাক করেন। পরে নানা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। অপর দিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও ইউনিয়নের সাবেক উত্তর মাইজপাড়া নিবাসী বর্তমান মেহেরঘোনাস্থ লাল মিয়া নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ——-রাজেউন)।এ দুইজন সহ তিনজন ব্যক্তির মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন অনলাইন দৈনিক বে-বেঙ্গল নিউজ ডট কমের প্রকাশক ও সম্পাদক ওসমান সরওয়ার ডিপো, ভারপ্রাপ্ত সম্পাদক কাফি আনোয়ার, বার্তা সম্পাদক এম.ছরওয়ার শিফা ও অফিস ষ্টাফ রিপোর্টার এম.আবুহেনা সাগর সহ আরো অনেকে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.