
এম.আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওয়ের ইসলামাবাদে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা যায়, ২৩ মে সকালের দিকে ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম টেকপাড়ার মৃত সুরুত আলম মিস্ত্রী মনোজা বেগম (৪৭) প্রচন্ড গরমে ডায়রিয়া আক্রান্ত এ মহিলার করুন অবস্থা হলে তাকে দ্রুত চিকিৎসার জন্য ঈদগাঁওতে আনার পথে সকাল ৯টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন তারই প্রতিবেশি অধ্যাপক নাজেমুল ইসলাম হোসাইনি। একই দিন হিট স্ট্রোকে মৃত্যু বরণকারী এ মহিলার নামাজে জানাযা শেষে স্থানীয় দরগাহমুরা কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.