সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় তথ্য অফিসের অবহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

লামায় তথ্য অফিসের অবহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

লামায় বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা এবং জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে নতুন প্রজন্মকে অবহিতকরণ বিষয়ক আলোচনা সভা বুধবার লামামুখ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

লামা তথ্য অফিসের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সায়েদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মোঃ ইসমাইল। পৌর মেয়র জহিরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তথ্য অফিসার মোঃ রুহুল আমিন, মুহাম্মদ আবুবক্কর ছিদ্দিক ও মুহাম্মদ কামাল উদ্দিন। আলোচনা সভা শেষে সংশ্লিষ্ট বিষয় ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.