
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ২৬ মে বাদে মাগরিব কেন্দ্রীয় জামে মসজিদ থেকে স্বাগত মিছিলটি বের হয়ে বাজারের অলিগলি প্রদক্ষিণ করে। এসময় মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলায় হোটেল রেস্তুরাঁ বন্ধ ও অশ্লীল নাচ-গান বন্ধের দাবী জানান।
মিছিলে নেতৃত্ব দেন কর্মরত সাংবাদিকদের মধ্যে সাবেক প্রেসক্লাব সভাপতি ও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার গিয়াস উদ্দীন, ঈদগাঁও নিউজ ডটকম চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোঃ রেজাউল করিম, সাংগঠনিক উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান আজাদ, সাবেক সেক্রেটারী মোহাম্মদ নাছির উদ্দীন, সহ-সেক্রেটারী শেফাইল উদ্দীন, অর্থ সম্পাদক আনোয়ার হোছাইন, ঈদগাহ রিপোর্টার্স সোসাইটি সভাপতি এম. আবুহেনা সাগর, সহ-সভাপতি এম. শফিউল আলম আজাদ, সহ-সাধারণ সম্পাদক এইচ.এম রুস্তম আলী, প্রেসক্লাব সদস্য মোজাম্মেল হক, নাছির উদ্দীন, নাছির উদ্দীন পিন্টু, নুরুল আজিম ও সাংবাদিক হাফেজ তৈয়ব জালাল। গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান নুর ছিদ্দিক, আওয়ামীলীগ নেতা নুরুল আলম নুরু, ঈদগাঁও শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মনছুর আলম, জালালাবাদ ইউপি সদস্য আবু তাহের, পোকখালী উম্মেহানি বালিকা মাদ্রাসার সুপার মৌলানা মোক্তার আহমদ, আজাদ ও হাজী মোহাম্মদ হোছন বাহাদুর।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.