সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জালালাবাদে প্রথম রমজানের দিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ২ : চালক আটক

জালালাবাদে প্রথম রমজানের দিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ২ : চালক আটক

এম.আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার জালালাবাদে প্রথম রমজানের দিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, ২ জন আহত সহ চালককে আটক করা হয়েছে।

জানা যায়, ২৮ মে সকাল ৭টার দিকে জালালাবাদ ইউনিয়নের পালাকাটা শুক্কুরের দোকান নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। তবে ঘাতক চালক একই ইউনিয়নের লরাবাক এলাকার সিরাজ সহ গাড়িকে আাটক করেছে স্থানীয় জনতা।

সূত্রমতে, উক্ত দিন সকালবেলা ঈদগাঁও হয়ে একটি ম্যাজিক গাড়ি লাশ নিয়ে নতুন মহাল যাওয়ার পথে উক্ত স্থানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে শুক্কুরের দোকান এলাকায় একটি দোকানের বারান্দায় ওই গাড়িটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এ সময় গাড়ির ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাণ হারায় দক্ষিণ পালাকাটার জাফর আলম প্রকাশ কালুর পুত্র সোহেল (১২) নামের শিশু। এ সময় একই এলাকার ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিনের পুত্র মোহাম্মদ দোহা সহ অন্তত ২/৩জন গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

এ সময় উত্তেজিত জনতা ম্যাজিক গাড়ির সামনের গ্লাস ভাংচুর করে। মুহুর্তের মধ্যে ঘটনাস্থলে সেখানে জালালাবাদ প্যানেল চেয়ারম্যান আরমান, স্থানীয় এমইউপি আবু তাহের সহ বিপুল সংখ্যক লোকজনের সমাগম ঘটে। ঘটনার খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ জাহাঙ্গীর, এএসআই মোর্শেদ, মহি উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।

এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খাইরুজ্জামান উপরোক্ত ঘটনার সতত্য নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.