সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / স্ত্রীর উপর রাগ করে নিজেকে কেটে রক্তাক্ত

স্ত্রীর উপর রাগ করে নিজেকে কেটে রক্তাক্ত

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

স্ত্রী অবাধ্য। মানেনা স্বামীর কোন শাসন ও আদেশ। পারিবারিক কলহ লেগেই থাকে সবসময়। নিজের স্ত্রীকে অনেক চেষ্টার পরেও বসে আনতে পারেনি স্বামী। পারিবারিক কলহের জেরে, স্ত্রীর উপর অভিমান করে অবশেষে রাগে ধারালো দা দিয়ে নিজেই নিজের হাত কেটে রক্তাক্ত করেছে মোঃ সালাউদ্দিন (৩৫)।

রবিবার দুপুরে বান্দরবানের লামা পৌরসভার ৭নং ওয়ার্ড মাষ্টার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সালাউদ্দিন মাষ্টার পাড়া এলাকার মোঃ ইউনুছ এর ছেলে। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতের অবস্থা আশংকাজনক হওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়।

অপরদিকে স্ত্রী শিল্পী জানান, ঘরে স্ত্রী থাকা সত্তে¡ও অন্য এক বিবাহিত মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তার স্বামী সালাউদ্দিন। তাদের সম্পর্কে বাধা দেয়ায় তার স্বামী নিজেই নিজেকে রক্তাক্ত কেটে করে।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডাঃ রায়হান জান্নাত বলেন, সালাউদ্দিনের বাম হাতে ৩টি বড় কাটা দাগ রয়েছে। হাতের প্রধান শিরা সহ হাঁড় কাটা গেছে। জ্ঞান ফিরে না আসায় আমরা তাকে দ্রুত চট্টগ্রামে রেফার করি। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে সে কক্সবাজারের চকরিয়া উপজেলার সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সন্ধ্যায় তার অপারেশন হয়েছে। এখনো সে আশংকামুক্ত নয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.