সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ফলোআপ- ঈদগাঁও বাজারে ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনায় মামলা : আটক ১

ফলোআপ- ঈদগাঁও বাজারে ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনায় মামলা : আটক ১

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে কলেজ ছাত্রলীগ নেতার উপর অর্তকিত হামলার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করার খবর পাওয়া গেছে।

জানা যায়, গত ৪ জুন বিকেলের দিকে ঈদগাঁও বাজার এলাকায় ফরিদ আহমদ (ডিগ্রী) কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ইসলামাবাদ চরপাড়া এলাকার যুবক আব্দু রহমান নাহিদের উপর কিছু উশৃঙ্খল যুবক হামলা চালায়। এতে তার হাত ও মাথায় গুরুত্বর জখম হয়।

এদিকে তাকে ঈদগাঁওর একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজারে প্রেরণ করা হয়। অপরদিকে উক্ত ঘটনায় এজাহার নামীয় চারজন সহ ৩/৪ জনকে অজ্ঞাত নামা করে সদর মডেল থানায় জিয়াবুল রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

অপরদিকে ৫ জুন গভীর রাতে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খারুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদের তেলী পাড়ায় অভিযান চালিয়ে উক্ত ঘটনায় জড়িত মৃত ইসমাঈলের পুত্র রাসেল (২২)কে আটক করে। এ ব্যাপারে ইনচার্জের সাথে কথা হলে তিনি- ঈদগাঁও বাজারে ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় জড়িত একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়, পাশাপাশি অপরাপর আসামীদের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে বলেও জানান।

উল্লেখ্য যে, কলেজ ছাত্রলীগ নেতা নাহিদের উপর হামলার ঘটনায় ঐদিনই ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল উদ্দিন রাশেদ ও সাধারণ সম্পাদক আবু হেনা বিশাদের নেতৃত্বে বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে মূহুর্তের মধ্যে ছুটে যায়। বাজারের দক্ষিণ পার্শ্বস্থ এলাকায় ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হুমু, জালালাবাদ আ’লীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম, ঈদগাহ কলেজ ছাত্রলীগ সভাপতি কবির আহমদ, ছাত্রলীগ নেতা কাজী আব্দুল্লাহ, রবিউল হাসান সাগর, সেজান, সাজ্জাদ, রফিক, নাছির ও নিখিল সহ বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা-হামলাকারী যুবকদেরকে ২৪ ঘন্টার মধ্যে আটক করে আইনের আওতায় আনার জোর দাবী জানানো হয় প্রশাসনের প্রতি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.