সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভনের সেরা একাদশে সাকিব

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভনের সেরা একাদশে সাকিব

সাকিব আল হাসান। ছবি: এএফপি

গেল রোববার ভারত-পাকিস্তান ফাইনালের মধ্য দিয়েই পর্দা নেমেছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির। তবে এখনও শেষ হয়নি এই টুর্নামেন্ট নিয়ে কাটাছেঁড়া। সেই আলোচনায় এবার যোগ দিলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। টুর্নামেন্টের সেরা একাদশ প্রকাশ করেছেন তিনি। সেখানে জায়গা হয়েছে বাংলাদেশ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মঙ্গলবার এক পোষ্টে তার সেরা চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশ প্রকাশ করেছেন। সেখানে আছে সাকিবের নামও। অন্যান্য অনেকের একাদশে এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির অফিশিয়াল একাদশ, ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল থাকলেও ভন তার একাদশে রাখেননি মারকুটে এই ব্যাটসম্যানকে। সাকিবের মতোই দুর্দান্ত এক সেঞ্চুরি করলেও এই একাদশে জায়গা হয়নি বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদের।

সূত্র:মেহেরিনা কামাল মুন/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.