
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
সাম্প্রতিক সময়ে টানা কয়েক দিনের প্রবল বৃষ্টিপাত আর পাহাড়ী ঢলের পানিতে জেলা সদরের গুরুত্ববহ বিশাল এলাকা বৃহত্তর ঈদগাঁও বর্তমানে লন্ডভন্ড বললেই চলে। পাশাপাশি বৃহত্তর এলাকার বিভিন্ন গ্রামাঞ্চলে অসংখ্য ঘরবাড়ি এখনো পানিবন্দি। তাই অসহায় এলাকাবাসীর দিকে দৃষ্টি রেখে বৃহত্তর ঈদগাঁওকে বন্যাদূর্গত এলাকা ঘোষণা সহ পানিবন্দি এলাকাগুলোতে দ্রুত পর্যায়ে ত্রাণ সামগ্রী প্রদানে জোরদাবী জানান- আর্তমানবতার সেবায় একঝাক তরুণ কলম সৈনিকদের সংগঠন ঈদগাঁও রিপোটার্স সোসাইটির নেতৃবৃন্দরা।
যথাক্রমে তারা হলেন- সংগঠনের সভাপতি এম আবু হেনা সাগর (আজকের দেশ-বিদেশ), সহ সভাপতি শফিউল আলম আযাদ ( দৈনন্দিন), সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ (সকালের কক্সবাজার), যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম রোস্তম আলী (রূপালী সৈকত), সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরফাত (দেশ নিউজ ২৪ ডটকম), সদস্য মিছবাহ উদ্দিন (কক্সবাজার-৭১), এম সরওয়ার সিফা (বে-বেঙ্গল নিউজ), রফিক উদ্দিন লিটন (কক্সবাজার বানী), মফিজ উদ্দিন মফি, হাফেজ বজলুল রশিদ ও নেজাম উদ্দিন।
উল্লেখ্য যে, প্রচন্ড বৃষ্টিপাতে বৃহত্তর ঈদগাঁও তথা- ছয় ইউনিয়ন ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, চৌফলদন্ডী, পোকখালী ও ঈদগাঁও ইউনিয়নের পাড়া মহল্লায় ব্যাপক আকারে ঢলের পানিতে প্লাবিত হওয়ার পাশাপাশি অসংখ্য বাড়ি ঘরে পানিবন্দি হওয়ায় অনেকে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.