সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে পাষন্ড শাশুর কর্তৃক পুত্রবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঈদগড়ে পাষন্ড শাশুর কর্তৃক পুত্রবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিকী ছবি

হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজারের সদর উপজেলার ঈদগড়ে এক পাষন্ড শাশুড় পুত্রবধূকে পিটিয়ে হত্যা করেছে বলে গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে।এই অমানবিক ঘটনাটি ঘটেছে গত ১১ জুলাই রাত ১০ টায় ঈদগড় হাসনাকাটা (কোনারপাড়া) গ্রামে। নিহত রোজিনা অাকতারের চাচা অাব্দুল মজিদ জানান, ১১জুলাই রাত ১০ টায় শাশুর অাব্দুল রশিদ রোজিনাকে অমানবিক ভাবে মারধর করে হত্যা করেছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ঈদগড় চরপাড়া গ্রামের অাব্দুল কাদেরের মেয়ে রোজিনা অাকতারের (১৮) সাথে ঈদগড় হাসনাকাটা (কোনারপাড়া) গ্রামের অাব্দুর রশিদের পুত্র ছৈয়দ অালম প্রকাশ জসিম (২৫) ড্রাইভারের প্রেমের সম্পর্ক ছিল। সে সুবাধে রোজিনা অাকতার জসিম ড্রাইভারের হাত ধরে ১ বছর পূর্বে পালিয়ে গিয়ে বিয়ে করে। পরে স্থানীয় শালিশ বিচারের মাধ্যমে জসিম ড্রাইভারের পরিবার তাদের বিয়ে মেনে নিয়ে পুত্রবধূকে ঘরে তুলে নিতে বাধ্য হয়। জসিম ড্রাইভারের পিতা সামাজিক চাপের মুখে পুত্রবধূকে ঘরে তুলে নিলেও অান্তরিক ভাবে মেনে নিতে না পারায় এক বছরের মধ্যে ৪/৫ বার কারণে অকারণে পুত্রবধূকে মারধর করেছিল বলে অভিযোগ পাওয়া যায়।

স্থানীয় সমাজসেবক অাবুল কালাম জানান, শাশুেরর মারধরের ব্যপারে কয়েকবার শালিশ বিচার করেছি।এই হত্যাকারীর দৃস্টান্তমূলক শাস্তি দাবী করেন তিনি। রোজিনা অাকতারের পিতা অাব্দুল কাদের জানান, অামার মেয়েকে হত্যা করা হয়েছে অামি বিচার চাই।

ঈদগড় পুলিশ ক্যাম্পের বিশেষ দায়িত্বরত রামু থানার এ এস অাই মোরশেদ অালমের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি শুনেছেন এবং অভিযোগ করলে ব্যবস্তা নেওয়া হবে বলে জানান।

জসিম ড্রাইভারের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় লোকজন জানান, ড্রাইভার জসিম সব সময় মদ, গাঁজা সেবনে লিপ্ত থাকতো। রোজিনা অাকতারের লাশ এ রিপোর্ট লেখা পর্যন্ত পযর্ন্ত শাশুর বাড়ীতে ছিল।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.