সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.জাহেদ’র শ্বাশুড়ির ইন্তেকাল

চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.জাহেদ’র শ্বাশুড়ির ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এম.জাহেদ চৌধুরীর শ্বাশুড়ি এবং উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের জমিদার পাড়ার মরহুম আলহাজ্ব গোলাম কাদেরের স্ত্রী আলহাজ্ব রওশন জামান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভোগছিলেন।

মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৪ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। আগামীকাল শুক্রবার জুমার নামাজের পূর্বে নামাজে জানাযা শেষে তাকে সামাজিক কবর স্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে চকরিয়া-পেকুয়ার আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.ইলিয়াছ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.