সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / বান্দরবানে অস্ত্র-গুলিসহ জেএসএস সমর্থিত মেম্বার আটক

বান্দরবানে অস্ত্র-গুলিসহ জেএসএস সমর্থিত মেম্বার আটক

মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান :

বান্দরবানের রুমা থেকে অস্ত্র, গুলি ও নগদ টাকা সহ জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত এক ইউপি মেম্বারকে আটক করেছে সেনাবাহিনী। আটক ইউপি মেম্বারের নাম শৈহ্লা প্রু মারমা (৪৫)।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে রুমা বাজারের তার বাসা থেকে ওই মেম্বারকে আটক করা হয়। তার কাছ থেকে দুটি পিস্তল, সাত রাউন্ড গুলি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটককৃত শৈহ্লা প্রু জনসংহতি সমিতির সমর্থিত বলে জানা গেছে। শৈহ্লা প্রু’র বিরুদ্ধে জনসংহতি সমিতির নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, উন্নয়ন কর্মকান্ড বন্ধ করে দেয়াসহ নানা অভিযোগ রয়েছে বলে সেনা কর্মকর্তা জানিয়েছেন। তবে এ বিষয়ে এখনো জনসংহতি সমিতির পক্ষ হতে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সেনাবাহিনীর রুমা জোনের অধিনায়ক লে. কর্ণেল গোলাম আরিকুল আলম সাংবাদিককে জানান, গোপন সূত্রে খবর পেয়ে শৈহ্লা প্রু’র বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে দেশি-বিদেশি দুটি পিস্তল, গুলি, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.