সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় ম্যাজিক গাড়ি চাপায় সওজ’র কর্মচারী নিহত

চকরিয়ায় ম্যাজিক গাড়ি চাপায় সওজ’র কর্মচারী নিহত

প্রতিকী ছবি

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সংস্কার কাজ করার সময় ম্যাজিক গাড়ীর চাপায় সড়ক বিভাগের কর্মচারী কামাল উদ্দিন (৫০) নিহত হয়েছেন। রবিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলী একতাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড কাজির পাড়া এলাকার আমির হোছেনের ছেলে ও সড়ক ও জনপথ বিভাগ চকরিয়া উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের অধীনস্ত অস্থায়ী কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী এলাকায় বৃষ্টির কারণে সৃষ্ট সড়কের গর্ত ভরাটের কাজ করছিল সওজ’র লোকজন। সকাল ১১টার দিকে চকরিয়া থেকে লোহাগাড়াগামী একটি যাত্রীবাহী ম্যাজিক গাড়ি গর্ত ভরাটের কাজে নিয়োজিত কর্মচারী কামালকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় তিনি। চালক গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা চালককে আটক ও গাড়িটি জব্দ করে। পরে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের কাছে চালকসহ গাড়িটি হস্তান্তর করা হয়।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এএসআই হেলাল উদ্দিন বলেন, নিহত সওজের কর্মচারী কামালের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালক আটক ও গাড়ি জব্দ রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.