
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের তিন নারী সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নারীরা হলেন-ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার শামসুল আলমের স্ত্রী মনোয়ারা বেগম (৫৫), তার দুই পুত্রবধূ জন্নাতুল ফেরদৌস (২৫) ও শাহানা আক্তার (২২)। আহতদের মধ্যে শাহানা বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আহত মনোয়ারা বেগম জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আমাদের দখলীয় ৭ শতক জমিতে রোপন করা ধানের চারা প্রতিপক্ষের লোকজন এসে উপড়ে ফেলে। এসময় আমরা বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ আবুল কালামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ওই সময় ঘরে কোন পুরুষ সদস্য উপস্থিত না থাকায় স্থানীয় লোকজন এসে আমাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ধরনের একটি ঘটনার খবর পেয়েছি। পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.