সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বৃষ্টিতে জলজট : উখিয়াবাসীর চরম ভোগান্তি

বৃষ্টিতে জলজট : উখিয়াবাসীর চরম ভোগান্তি

ফাইল ফটো

হুমায়ুন কবির জুশান; উখিয়া :

কক্সবাজারের উখিয়ায় স্মরণকালের বন্যার পানি নেমে গিয়ে স্বাভাবিক অবস্থায় স্বস্তি ফিরে আসতে না আসতেই দিনভর টানা বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টিতে জলজট ভয়াবহ হয়ে ওঠে। অশেষ ভোগান্তি পোহাতে হয়েছে উখিয়াবাসীকে। অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা কর্মস্থলে যেতে রবিবার বৃষ্টি মাথায় নিয়ে বের হয়েছে মানুষ।

টানা বর্ষণে উখিয়ার অলিগলি তো বটেই দারোগা বাজার, রত্নাপালং হাই স্কুল এলাকা, চৌধুরীপাড়া, হাজিরপাড়া, ফলিয়াপাড়া, ঘিলাতলিপাড়া, হলদিয়াপালং, উপকূলীয় এলাকা জালিয়াপালং ও পালংখালী ইউনিয়নের প্রত্যন্ত এলাকা বৃষ্টিতে কোমর সমান পানি। কক্সবাজার-টেকনাফ সড়কেও জমে ছিল হাটু পানি। জমে থাকা হাঁটু সমান জলে আটকে থাকতে দেখা গেছে যানবাহনকে। ধীর গতিতে যানবাহন চালনার পাশাপাশি পথ চলতে গিয়ে ভীষণ বিপদে পড়তে হয়েছে পথচারীদের। এর মাঝে ইঞ্জিনে পানি ঢুকে অনেক যানবাহনকে মাঝ রাস্তায় বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। উল্টে গেছে রিকশা ও অটোরিকশা। কোথাওবা জল-কাদা বাঁচিয়ে সাবধানে পথ চলতে গিয়ে জলমগ্ন সড়কে পড়ে গিয়ে লুটোপুটি খেয়েছেন পথচারীরা। এভাবে অসহনীয় একটি দিন পার করেছে উখিয়াবাসী।

আনিসুল হক নামের এক স্কুল অভিবাবক জানান, বেলা বারোটার সময় ছেলেকে কেজি স্কুল থেকে আনতে গিয়ে প্রচণ্ড বৃষ্টির কারণে ছুটির পরও এক ঘন্টা বৃষ্টির জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে। এর পর একটু বৃষ্টি কম হলে বাড়ি যাওয়ার পথে উখিয়া সদর দারোগা বাজারের প্রবেশ মুখে হাটু পানিতে কাপড় ভিজিয়ে বাড়ি যেতে হয়েছে। উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট উচুঁ জোয়ারে প্লাবিত হয়েছে। এভাবে একটানা বৃষ্টি হতে থাকলে ফের বন্যার আশঙ্কা করছেন এখানকার ক্ষতিগ্রস্ত পরিবার।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.