সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জেলার লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে : ঈদগাঁওতে এলইডিপি মেন্টরিং সেন্টারের জমকালো উদ্বোধন

জেলার লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে : ঈদগাঁওতে এলইডিপি মেন্টরিং সেন্টারের জমকালো উদ্বোধন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলার লানিং এন্ড আর্নিং প্রজেক্টের ঈদগাঁওতে এলইডিপি মেন্টরিং সেন্টারের জমকালোভাবে আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। এ সময় উক্ত প্রজেক্টের জেলার বিভিন্ন উপজেলা হতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ২৪ জুলাই সকাল এগারটার দিকে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের লানিং এন্ড আর্নিং প্রজেক্ট স্টুডেন্ট মিটআপ ও মেন্টরিং সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মাহিদুর রহমান।

তিনি বলেন- লানিং এন্ড আর্নিং প্রজেক্টে প্রশিক্ষিত হয়ে যুব সমাজকে দক্ষ হিসাবে গড়ে তোলা সরকারে অভিষ্ঠ লক্ষ্য বাস্তবায়নে সকলকে এগিয়ে আসা প্রয়োজন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূর ছিদ্দিক, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, লানিং এন্ড আর্নিং প্রজেক্ট চট্টগ্রাম ও সিলেট ডিভিশনের সমন্বয়ক ইকরাম।  উপস্থিত ছিলেন, কো-অর্ডিনেটর আবুল মনছুর আহমদ, ঈদগাহ রিপোর্টাস সোসাইটির সভাপতি এম আবু হেনা সাগর, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ উদ্দিন রাশেল, সাধারণ সম্পাদক আবু হেনা বিশাদ, বজলুর রশিদ এবং উক্ত প্রজেক্টের শিক্ষার্থী আশফাক উদ্দিন আরফাত ও মিজবাহ উদ্দিন সহ আরো অনেকে। শেষে সফল স্টুডেন্টদের অনুভূতি শোনেন অতিথিরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.