
প্রতিকী ফটো
ভ্রাম্যমাণ প্রতিনিধি; কক্সভিউ :
কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাগঘোনা এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ পাওয়া গেছে। নিহত ব্যক্তি মোহাম্মদ হাসান (২২) মোহাম্মদ মনির এর পুত্র।
জানা গেছে, আজ রবিবার সকালে শহরের দক্ষিণ রুমালিয়াছড়ার সবুজ সওদাগর ঘোনা সংলগ্ন বাগঘোনা এলাকার ছোট ছেলে-মেয়েরা খেলতে গেলে গাছে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ হাসান’কে দেখতে পায়। পরে তার পরিবার খবর দেওয়া হয়। সূত্র জানায়, নিহত মোহাম্মদ হাসানের হাতের রগ কাটা এবং গাছে ঝুলন্ত অবস্থায় ছিল। স্থানীয়রা পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত মোহাম্মদ হাসান পেশায় একজন টমটম চালক। তার ৪ বছরের এক কন্যা সন্তান রয়েছে। তার পরিবারের দাবী তাকে কে বা কারা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। পরিবারের সাথে তার কোন পারিবারিক কলহ ছিলনা বলে জানা গেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.