সাম্প্রতিক....
Home / জাতীয় / দৌলতদিয়ায় পতিতাপল্লী থেকে দুই কিশোরী উদ্ধার, আটক ১

দৌলতদিয়ায় পতিতাপল্লী থেকে দুই কিশোরী উদ্ধার, আটক ১

পতিতাপল্লীতে দুই কিশোরী। ফাইল ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পল্লীর সর্দারনীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

১ আগস্ট মঙ্গলবার ওই পতিতাপল্লীতে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের ২ নং কোম্পানি অধিনায়ক মো. রইছ উদ্দিন।

উদ্ধারকৃতদের দুই কিশোরীর একজনের বাড়ি গাজীপুরের টঙ্গীতে (১৮) এবং অপরজনের চাঁদপুরে (২০) বলে জানা গেছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে দৌলতদিয়া পতিতাপল্লীতে অভিযান চালায় র‌্যাবের একটি অভিযানিক দল। সে সময় দুই কিশোরীকে উদ্ধার করা হয়। এ ছাড়া পল্লীর সর্দারনী রেহানাকে আটক করা হয়েছে।

সূত্র:আয়েশা সিদ্দিকা শিরিন/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.