সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় স্লুইচ গেইট দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত-৪

পেকুয়ায় স্লুইচ গেইট দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত-৪

প্রতিকী ছবি

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন স্লুইচ গেইট দখল বেদখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গ্রাম পুলিশ সদস্য, কলেজ ছাত্রী ও মহিলাসহ উভয় পক্ষের ৪জন আহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বোর্ডিং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-একই এলাকার মঞ্জুর আলমের পুত্র ও মগনামা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য মোস্তাফা কামাল কালু, অলি আহমদের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), তার মেয়ে ও পেকুয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী আফিয়া ওয়াসিমা (১৮), আনোয়ার হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (২২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম বলেন, চেপ্টাখালী স্লুইচ গেইট দখলকে কেন্দ্র করে দু’পক্ষই সংঘর্ষে জড়ায়। ঘটনাটি থানায় জানানো হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান বলেন, ঘটনার খবর শোনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। এখনও পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.