
দুই নায়িকার কি বন্ধুত্ব হওয়া সম্ভব? এত প্রতিযোগিতা আর হিংসার ভিড়ে নায়িকাদের মাঝে খাটি বন্ধুত্ব মেলাই কঠিন। কিন্তু এর মাঝেও বলিউডে গড়ে উঠেছে কিছু নিখাদ বন্ধুত্ব। জেনে নিন বলিউডের নায়িকাদের বন্ধুত্ব সম্পর্কে-
ঐশ্বরিয়া রাই ও প্রীতি জিনতা
প্রীতি জিনতা এবং ঐশ্বরিয়ার রাইয়ের বন্ধুত্ব অনেক বছরের। প্রীতি সবসময়েই ঐশ্বরিয়ার সুনামে পঞ্চমুখ থাকেন। বিয়ে এবং সন্তান জন্মের পরেও ঐশ্বরিয়া এগিয়ে যাচ্ছেন আপন গতিতে, এই বিষয়টি নিয়ে প্রীতি বরাবরই সুনাম করে আসছেন প্রীতি। অভিষেক এবং বচ্চন পরিবারের বাকিদের সঙ্গেও প্রীতির সম্পর্ক খুব ভালো।
দীপিকা পাড়ুকোন ও আনুশকা শর্মা
সমসাময়িক এই দুই নায়িকার বন্ধুত্ব বলিউডের অনেকের কাছেই এখন ঈর্ষণীয়। অভিনয়ের শুরু থেকে এখন পর্যন্ত দীপিকা পাড়ুকোন ও আনুশকা শর্মা ভালো বন্ধু। মিডিয়া তাদের মাঝে প্রতিযোগিতা তৈরির কম চেষ্টা করেনি। কিন্তু সব বাধা বিপত্তি পেরিয়ে তাদের বন্ধুত্ব তারা মজবুত রেখেছেন সব সময়। তারা প্রায়ই একসঙ্গে পার্টি করেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতেও তাদেরকে এক সঙ্গেই দেখা যায়। সামাজিক মাধ্যমেও একে অন্যকে চুমু দেওয়ার ছবি শেয়ার করেছেন তারা।
কারিনা কাপুর ও অমৃতা
কারিনা এবং অমৃতা ক্যারিয়ার শুরু করেছিলেন কাছাকাছি সময়ে। অমৃতা যখন ক্যারিয়ার গুছানোতে ব্যস্ত, কারিনা তখন শহীদ কাপুরের সঙ্গে প্রেম করছিলেন। সেই সময় থেকেই অমৃতা এবং কারিনার বন্ধুত্ব। এত বছর বন্ধুত্ব টিকিয়ে রেখেছেন তারা। অমৃতা এখন কারিনার পারিবারিক বন্ধু। দুজনে প্রায়ই একসঙ্গে শপিং এ যান, পার্টি করেন এবং আড্ডা দেন।
আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ
বলিউডে ক্যাটরিনার তেমন কোনো বন্ধু নেই। প্রথমে দীপিকা বন্ধু থাকলেও পরে রণবীর কাপুরের সঙ্গে ক্যাটের প্রেম হওয়ায় সেই বন্ধুত্ব ভেঙ্গে যায়। তবে বলিউডে এখন ক্যাটরিনার কাছের বন্ধু একজনই। তিনি হলেন আলিয়া ভাট। অন্যরা যখন নানা কারণে ক্যাটরিনাকে এড়িয়ে চলেন, সেখানে আলিয়া ক্যাটরিনাকে আপন করে নিয়েছেন। যুক্তরাষ্ট্রে একটি শোতে গিয়ে বন্ধুত্বের শুরু হয় আলিয়া ও ক্যাটরিনার।
সোনম কাপুর ও জ্যাকুলিন ফার্নান্দেজ
সোনম কাপুর এবং জাকুলিন ফার্নান্দেজ, এই দুই ফ্যাশন কুইনের বন্ধুত্ব বলিউডে অনেকের মনেই ঈর্ষা জাগাতে পারে। কারণ প্রতিযোগিতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের বন্ধুত্ব একেবারেই নিঃস্বার্থ। তারা একে অপরকে ভীষণ ভালোবাসেন। এমনকি সোনম যখন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন, তখন আক্রান্ত হওয়ার ভয় আছে জেনেও জ্যাকুলিন হাসপাতালে গিয়েছিলেন সোনমকে দেখতে।
আলিয়া ভাট ও পরিণীতি চোপড়া
বলিউডে আলিয়ার বন্ধুর অভাব নেই। বন্ধু প্রিয় আলিয়ার আরেক কাছের বন্ধু হলেন পরিণীতি চোপড়া। পরিনীতিকে যখন সবাই ফিগার সচেতন হতে বলছিল, তখন ভীষণ ভেঙ্গে পড়েছিলেন তিনি। আলিয়াই তখন পরিণীতিকে মনোবল যোগাতে সাহায্য করেন।
সূত্র:নুসরাত শারমিন/deshebideshe.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.