
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের একমাত্র নারী শিক্ষাঙ্গন ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজীম উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ৯আগষ্ট সকাল ১১টায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক আহমদ কবিরের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অত্র বিদ্যালয়ের দাতা সদস্য ও সমাজ সেবক বখতিয়ার কামাল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কমিটির সদস্য বোরহান উদ্দিন মাহমুুদ, গিয়াস উদ্দিন বাবুল, মনজুর আলম, অভিভাবক বৃন্দের পক্ষে বক্তব্য রাখেন ডাঃ আমির সোলতান, শিক্ষিকা মিনুন্ননাহার, হেলাল উদ্দিন।
উপস্থিত ছিলেন-ঈদগাঁও রিপোটার সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর, শিক্ষক মুস্তাফিজুর রহমান, রাজন আচার্য্য, সানাউল্লাহ সহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন- শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষক হচ্ছে জাতির কারিগর। আর এ শিক্ষক সমাজ যদি নিবেদিত প্রাণ হয়, তবে জাতি উপকৃত হবে। তাহলে দেশ এগিয়ে যাবে।
বিদায় অনুষ্ঠান শেষে শিক্ষক, কমিটি ও ছাত্রীদের পক্ষথেকে বিদায়ী শিক্ষক নাজীম উদ্দিন কে উপহার সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য যে, শিক্ষক নাজীম উদ্দিন খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে মনোনিত হয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.