সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নোবেল এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী

কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নোবেল এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার পৌরসভা ১০নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ মোঃ কায়সার নোবেল এর বিরুদ্ধে কক্সবাজার পৌরসভার কতিপয় কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্তৃক ষড়যন্ত্র মূলকভাবে মিথ্যা মামলা দিয়ে তার জনপ্রিয়তা ও রাজনৈতিক ভাবে হেও পতিপন্ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষে সভাপতি- নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক- দীপক দাশ।

নেতৃবৃন্দরা বলেন যে কুমানুষে কক্সবাজার পৌরসভার একটি সিন্ডিকেট বার বার ষড়যন্ত্র মূলকভাবে মিথ্যা অপপ্রচার ও মামলা দিয়ে তাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা থেকে বিরত রেখে কক্সবাজারের স্বনামধন্য পৌরসভায় একশ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা লুটপাটের মাধ্যমে পৌরসভাকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে এবং পর্যটন নগরী কক্সবাজার শহরের নাগরিককে নিয়ে ছিলিমিলি খেলছে। আমরা উক্ত ষড়যন্ত্রমূলক কার্যকলাপ থেকে বিরত থেকে জনপ্রিয় কাউন্সিলর জাবেদ মোঃ কায়সার নোবেল এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করার জোর দাবী জানাচ্ছি। অন্যথায় কক্সবাজারের সচেতন পৌরবাসীকে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে কক্সবাজার পৌরসভাকে দুর্নীতিমুক্ত ও সেবা মূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যে ১০নং ওয়ার্ড আওয়ামীলীগ যে কোন আন্দোলন সংগ্রামের ডাক দিতে বাধ্য হব।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.