সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / মহেশখালীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৪

মহেশখালীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৪

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক; মহেশখালী :

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলীতে পুলিশ সকাল ১০ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে বিশেষ অভিযান পরিচালনা করছে। এসময় উপজেলা ছাত্রদলের একাংশের যুগ্ম-আহবায়ক আসাদ উল্লাহ হেলালীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে পুলিশের উপর হামলাসহ বিভিন্ন ঘটনায় মামলা রয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশের একাধিক ইউনিট এই অভিযানে অংশ নেন।

পুলিশ জানায় গ্রেফতার হওয়া এসব লোকজন বিভিন্ন অপরাধের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.