
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজর সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মধ্যম ভোমরিয়াঘোনায় ১৫ শতক ওয়াক্ফ জমির উপর নির্মিত নতুন জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন হল। ১১আগষ্ট শুক্রবার জুমার নামাজের মধ্যদিয়ে এ এলাকায় একটি জামে মসজিদ হিসেবে স্বীকৃতি পাওয়ায় মহাখুশিতে উৎফুল্ল মুসল্লি সহ সর্বসাধারণ। ওইদিন জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-মসজিদের জমিদাতা আলহাজ্ব মোহাম্মদ ইসলাম, সমাজ কমিটির সভাপতি ছৈয়দ আলম কোম্পানি, মাষ্টার ফরিদুল আলম, সিরাজুল ইসলাম, সাবেক এমইউপি ডা: এহছানুল হক, বর্তমান এমইউপি আব্দুল হাকিম ও আলতাজ আহমদ।
মুসল্লিদের মাঝে উপস্থিত ছিলেন- আমির সোলতান, ফরিদুল আলম, গিয়াস উদ্দিন, ফিরোজ আহমদ, দুদু মিয়া সওদাগর, জসিম উদ্দিন, এছারুল হক, শাহাজাহান, মৌলভী ইকবাল, শহিদুল ইসলাম, বাবুল, মোজাম্মেল, রমজান আলী, আহমদ ছৈয়দ, আব্দু সালাম, আবুল কাশেম, শফি আলম, আব্দুল আজিজ, আব্দুল নবী, আবুল কাশেম মিকার ও ইমাম শরিফ সহ বিপুল সংখ্যক মুসল্লিগণ নতুন এ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
এতে ইমামতি করেন ভোমরিয়া ঘোনা কেন্দ্রিয় জামে মসজিদের পেশ ইমাম মৌলানা জাফর আলম। উদ্বোধন শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.