সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে এক আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ২২ সেম্প্টম্বর বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনাতনে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্হিত ছিলেন – ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ খায়রুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, তদন্ত কেন্দ্রের এস আই দেবাশীষ সরকার, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান হাজী ছৈয়দ আলম, সদর আওয়ামীলীগ উপদেষ্টা মাষ্টার নুরুল আজিম, জালালাবাদ আওয়ামীলীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, ইসলামাবাদ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, তদন্ত কেন্দ্রের এএসআই পিয়ার উদ্দিন, মহিউদ্দিন, ঈদগাঁও কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি উত্তম রায় পুলক, ডা: সনজিৎ দাশ, ডা: অজিত, পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের সভাপতি কাফি আনোয়ার,ঈদগাঁও রিপোর্টার সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর, সদর পুজা উদযাপন কমিটির উপদেষ্টা অনুপম পাল অনু, ঈদগাঁও কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক কাইয়ুম উদ্দিন ডিসেন্ট, শিক্ষক রাজন আচায্য,সাবেক মেম্বার বাবুল, ডা: পরিতোষ পাল, সচেতন যুবক মোস্তফা সহ মেম্বার, বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন ইউনিয়নের পুজা উদযাপন কমিটির সভাপতি – সাধারণ সম্পাদক ও সর্বশ্রেনী পেশার মানুষজন অংশ নেন।

মতবিনিময় এবং আইন শৃংখলা সভায় আসন্ন শারদীয় দূর্গোৎসবে স্ব স্ব মন্ডপে আইন শৃংখলা পরিস্হিতি নিয়ন্ত্রণে রাখার জোর দাবী জানান।

উল্লেখ্য যে, ২৬ সেপ্টেম্বর থেকে ১৯টি পুজা মন্ডপে সনাতন ধমালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব অনুষ্টিত হতে যাচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.