
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় আবুল কাশেম প্রকাশ কাছিম নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শনিবার সকালে উপজেলার রাজাখালী ইউনিয়নের বামলা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কাশেম একই এলাকার মৃত বজল আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হয় হেঁটে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিল আবুল কাশেম। পথিমধ্যে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে কাশেমের উপর হামলা চালায় এবং কুপিয়ে আহত করে। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মনজুর আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.