সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ সিরাজুল ইসলাম’র মাতার ইন্তেকালে জেলা আইনজীবী সমিতির শোক

এডঃ সিরাজুল ইসলাম’র মাতার ইন্তেকালে জেলা আইনজীবী সমিতির শোক

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪) এর মাতা মোছাম্মৎ শওকত আরা বেগম অদ্য ২৪ সেপ্টেম্বর সকাল ৭ টার সময় কক্সবাজারস্থ পুত্রের বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না…. রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮২ বছর। এসময় তিনি ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

অদ্য রোববার বাদ আছর মরহুমার গ্রামের বাড়ী মাতারবাড়ী উত্তর মিয়াজিপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪) এর মাতা মোছাম্মৎ শওকত আরা বেগম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসহাক ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.