সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / হুটকরে ছেলে থেকে মেয়ে হয়ে গেলেন তারা!

হুটকরে ছেলে থেকে মেয়ে হয়ে গেলেন তারা!

প্রথমে দেখলে বোঝাই দায় হয়ে যাবে তারা ছেলে নাকি মেয়ে। পড়নে শাড়ি, মুখে মেক আপ, সঙ্গে রয়েছে রকমারি জুয়েলারি। এমনভাবে সেঝেছেন যে দেখে মনে হচ্ছে কোন বাড়ির বউ। কিন্তু ব্যাপারট আসলে তেমন না।

ভারতে খুব শীঘ্রই আসতে চলেছে রবি কিনাগী পরিচালিত কমেডি ছবি ‘জিও পাগলা’ আর সেখানেই এরকম সাজে দেখা যাবে সোহম এবং বনি কে। কমেডি ছবি কমেডি দৃশ্য ছাড়া একেবারেই অসম্পূর্ণ। আর হয়ত সেই কারণেই পরিচালক এরকম কমেডি লুক দিয়েছেন সোহম এবং বনিকে।

ছবির একটি গানে এমন সাজে ধরা দেবেন এই অভিনেতারা। গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে পরিচালক দুই অভিনেতা কে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করেন টুইটারে। তাঁর সঙ্গে এমনটাও লেখেন যে আমার দুই হিরোইন।

এছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা যাবে যীশু সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, বনি এবং হিরণ কে। নায়িকাদের তালিকায় রয়েছেন শ্রাবন্তী, কৌশানি, পায়েল এবং ঋত্বিকা। টলিউডের এক ঝাঁক অভিনেতা অভিনেত্রীদের পাগলামি দেখার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুদিন।

সূত্র:deshebideshe.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.