সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

চকরিয়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকালে চকরিয়া পৌরশহরে মিছিল পরবর্তী এক সমাবেশ অনুষ্টিত হয়। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কক্সবাজারের চকরিয়া পৌরশহরে প্রথমে সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা মিছিল শুরু করলে পরে বিএনপি’র নেতা-কর্মীরা তাতে যোগদান করেন। পরে তারা একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

মিছিল পরবর্তী সমাবেশে নেতারা বলেন, অবিলম্বে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারী পরোয়ানা বাতিল করতে হবে।

তারা আরো বলেন, এ সরকার বেসামাল হয়ে পড়েছে। তাই বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। মামলা-হামলা ও পুলিশ দিয়ে বিএনপি নেতা-কর্মীদের আটকে রাখা যাবেনা বলে হুশিয়ারী দেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.