
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
বাংলাদেশ আওয়ামীলীগ, ঈদগাঁও ইউনিয়ন শাখার এক সভা ১৭ অক্টোবর সন্ধ্যায় বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোহেল জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তারেক আজিজের পরিচালনায় অনুষ্টিত হয়। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সদর আওয়ামীলীগ উপদেষ্টা মাষ্টার নুরুল আজিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর আওয়ামীলীগের সহ সভাপতি হুমায়ুন তাহের চৌধুরী হিমু।
অন্যদের মাঝে উপস্থিত থেকে স্ব স্ব মতামত ব্যক্ত করেন- মুসলেম উদ্দিন, ফিরোজ আহমদ, ডা: সনজিত দাশ, ডা: পীযুষ পাল, মনজুর আলম, জসিম উদ্দিন, কামাল উদ্দিন, আবদু রহমান, যুবলীগ নেতা এনাম রনি, ছাত্রলীগ নেতা রাসেল উদ্দিন রাশেল, ইরফানুল করিম, ডা:পরিতোশ পাল, ডা: বিপ্লব রুদ্র, হারুনর রশিদ, নুরুল কবির সহ তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক লোকজন। সভায় রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা প্রদানের আহবান জানানো হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.