সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পেকুয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রতিকী ফটো

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় বদিউল আলম (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১’শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত বদিউল আলম ওই এলাকার মৃত গোলাম নবীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান বলেন, বদিউল আলম এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বড়ির ব্যবসা চালিয়ে আসছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় ইয়াবা বিক্রি করছে খবর পেয়ে থানার এসআই কিশোর বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১’শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.